বর কনের প্রশংসা করে

1. প্রিয়তমা আমার, তুমি অনন্যা! সত্যি, তুমি সুন্দরী! ঘোমটার অন্তরালে তোমার চোখ দুটি য়েন কপোতী

2. স্নানের পর মেষের দল য়েমন সারিবদ্ধ এবং সুবিন্যস্ত থাকে, তোমার দাঁতগুলো তেমনি সুন্দর

3. তোমার ঠোঁট রক্তিম সুতোর মত

4. তোমার কণ্ঠদেশ পাথরের সারি দিয়ে বানানো দায়ূদের স্তম্ভের মত

5. তোমার স্তন দুটি শালুক ফুলের মাঝে চরে বেড়ানো য়মজ হরিণ শাবকের মত

6. দিনের ছায়া যখন মিলিয়ে আসবে, দিনের শেষ বাতাস যখন প্রবাহিত হবে তখন আমি সেই সুগন্ধির পাহাড়ে এবং সেই গুগ্গুল্রে পর্বতে যাবো

7. প্রিয়তমা আমার, তুমি সর্বাঙ্গ সুন্দরী

8. বধূ আমার, আমার সঙ্গে লিবানোন থেকে এসো

9. প্রিযা আমার, বধূ আমার, তুমি আমায় উত্সাহিত করেছো

10. প্রিযা আমার, বধূ আমার, তোমার ভালোবাসা কত মনোরম! তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও সুন্দর, তোমার দেহের ঘ্রাণ য়ে কোন সুগন্ধির চেয়েও উত্কৃষ্ট!

11. বধূ আমার, তোমার ওষ্ঠাধর মধুময, তোমার জিহবাগ্রে দুধ ও মধুর স্বাদ

12. প্রিযা আমার, বধূ আমার, তুমি একটি সুরক্ষিত উদ্য়ানের মত পবিত্র

13. তোমার ডালপালাগুলি সুদৃশ্য ডালিম এবং রসে ভরা হেন্না উদ্য়ানের মত

14. য়ে গাছে মেহেন্দি, গন্ধদ্রব্য, জাফরান, রজন ইত্যাদি হয়, সেই গাছের মতই তোমার অঙ্গ-প্রত্যঙ্গ সুন্দর

15. তুমি উদ্যানের ঝর্ণার মত স্বচ্ছ টলটলে, জলের প্রস্রবনের কুযোর মত, তুমি লিবানোনের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতোই সুন্দর

16. হে উত্তরের বাতাস, তুমি প্রবাহিত হও! হে দক্ষিণা বাতাস, তুমি এসো! আমার বাগানের ওপর দিয়ে প্রবাহিত হও এবং এর সুমিষ্ট সৌরভ ছড়িয়ে দাও

Bibles

Books

Chapters